শিরোনাম

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ কে ঘিরে উৎসব মুখর পরিবেশ

জ্যাকসন হাইটসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার পোস্টার

মোঃ রেজাউল করিম-নিউইয়র্ক-USA মোঃ রেজাউল করিম-নিউইয়র্ক-USA
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জ্যাকসন হাইটসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার পোস্টার ছবি: সংগৃহীত
জ্যাকসন হাইটসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার পোস্টার ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটস। আগামী সোমবার ২১ সেপ্টেম্বর তারেক রহমান নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের এবারের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

তার আগমনকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক স্টেট বিএনপি, যুবদল, মহানগর বিএনপি, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জ্যাকসন হাইটসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাসহ গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে এসব ব্যানার চোখে পড়ছে। ব্যানারগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও রয়েছে।

এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগেও অনেকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন। এরই মধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আবু সাঈদ আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ব্যানার টাঙানোর ছবি প্রকাশ করেছেন। তবে ব্যানারে বিভিন্ন ব্যক্তির ছবি ও নাম ব্যবহার নিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীর মধ্যে প্রশ্নও দেখা দিয়েছে। তাদের দাবি, দলের দুঃসময়ের আন্দোলন সংগ্রামে যাদের অনেককে দেখা যায়নি তারাও এখন নিজেদের ছবি দিয়ে ব্যাপকভাবে প্রচার করছেন। এটি সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এদিকে তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও প্রস্তুতি চলছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে সব কর্মসূচি এখনো চূড়ান্ত নয়। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের এবারের প্রতিপাদ্য ‘আস্থা পুনর্গঠন ও পরিবর্তন ব্যবস্থাপনা’। অধিবেশনে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL