সংবাদ শিরোনামঃ

‘আবার দেখা হবে’, রহস্যময় বার্তায় আলোচনায় প্রভা

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘আবার দেখা হবে’, রহস্যময় বার্তায় আলোচনায় প্রভা ছবি: সংগৃহীত
‘আবার দেখা হবে’, রহস্যময় বার্তায় আলোচনায় প্রভা ছবি: সংগৃহীত

আবারও রহস্যময় এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আলোচনায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না এই অভিনেত্রী। তবে এবার ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজ, খোলা চুল আর সাদামাটা সাজে প্রকাশিত ছবিগুলোতে স্বাভাবিক ও নান্দনিক রূপে ধরা দিয়েছেন প্রভা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’

কার উদ্দেশে এই বার্তা, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন এটি হয়তো কোনো প্রিয় মানুষকে উদ্দেশ করে লেখা, আবার কেউ মনে করছেন এটি শুধুই আবেগঘন একটি অনুভূতির প্রকাশ।

যদিও এসব বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রভা। অন্যদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। শিগগিরই এটি বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত