ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন কর্তৃক অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে এবং চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও তাদের গডফাদারদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজপথে উত্তাল প্রতিবাদ জানিয়েছে ডেমরা থানা বিএনপি (ঢাকা মহানগর দক্ষিণ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩:৩০ ঘটিকায় ডেমরা থানা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে সারুলিয়া মনু মোল্লা মার্কেট, টেংরা খন্দকার মোড়, মাতবর বাড়ি, রসুল নগর, হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী নগর অটোস্ট্যান্ড, ডেমরা স্টাফ কোয়ার্টার - রামপুরা রোড ও ঊর্মি গার্মেন্টস হয়ে স্টাফ কোয়ার্টারে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। সমাবেশে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) মোঃ আনিসুজ্জামান।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক ছাত্রনেতা মোঃ মনির হোসেন খান।
কর্মসূচিতে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ:
ডেমরা থানা বিএনপি: সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ অহিদুল ইসলাম, সাবেক সদস্য মোঃ আহাদুল্লাহ, সাবেক সদস্য মোঃ ইসমাইল হোসেন (সাংবাদিক), সাবেক সদস্য এ. বি. পারভেজ, সাবেক সদস্য ওমর ফারুক ভুঁইয়া, সাবেক সদস্য রফিকুল ইসলাম, সাবেক সদস্য মোঃ সুজন, বিএনপি নেতা সাদ্দাম হোসেন এবং সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া।
অঙ্গ ও সহযোগী সংগঠন:
ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শ্যামল, ডেমরা থানা ওলামা দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন প্রদীপ, ডেমরা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডেমরা থানা মহিলা দলের সিনিয়র সহসভাপতি তাসলিমা বেগম এবং ডেমরা থানা জিয়া মঞ্চের সভাপতি গোলাম কিবরিয়া।
ওয়ার্ড পর্যায়: ৬৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম; ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন; ৬৮ নং ওয়ার্ড যুবদলের গোলাম মোর্তজা বাবু ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন; ৬৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন এবং ৬৮ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোঃ নুর ইসলাম।
বিক্ষোভ মিছিলে ডেমরা থানা বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করেন। বিশেষ করে নারীদের ও মহিলা কর্মীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় উপস্থিতি মিছিলটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ কঠোর হস্তে দমন করবে।" একই সাথে তারা অনতিবিলম্বে সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও তাদের পেছনে থাকা গডফাদারদের প্রতি 'লাল কার্ড' প্রদর্শন করেন এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।