সংবাদ শিরোনামঃ

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছবি: সংগৃহীত
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছবি: সংগৃহীত

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে অংশগ্রহণের জন্য স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়নি।

তবে দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং রাষ্ট্রপতি ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বিষয়:

বৈঠক
এলাকার খবর

সম্পর্কিত